ডিএনসিসির সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর রিং রোডের বাইতুস সালাম জামে মসজিদ-সংলগ্ন ওয়াসার পানির পাম্পের সামনে রাস্তায় ময়লা-আবর্জনা জমা করে রাখা হয়েছে। বৃষ্টির পানিতে সে আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়। পচা গন্ধে অতিষ্ঠ পথচারীরা।

রিং রোডের স্থানীয় বাসিন্দারা জানান, বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী কর্মীরা আবর্জনাগুলো সেখানে জমা করেন। তারপর তা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা প্লাস্টিকের জিনিস বাছাই করেন। উত্তর সিটি করপোরেশন এ জায়গা থেকে নিয়মিত বর্জ্য পরিষ্কার করে না বলে জানান স্থানীয় লোকজন।

সিটি করপোরেশনের বক্তব্য:

এ বিষয়ে কথা বলার জন্য ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল সেলিম মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। পরে ডিএনসিসির অঞ্চল-৫ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভুইয়াকে খুদে বার্তা পাঠানো হয়। তিনিও সাড়া দেননি। সর্বশেষ ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলামের মুঠোফোনে চেষ্টা করে সংযোগ বন্ধ পাওয়া যায়।