ডিএপি সারের দাম কেজিতে দুই টাকা কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম প্রতি কেজিতে দুই টাকা কমানো হয়েছে। কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য ২৭ থেকে কমিয়ে ২৫ টাকা করা হলো। আর ডিলার পর্যায়ে প্রতি কেজির দাম ২৫ থেকে কমিয়ে ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডিএপি সারে ফসফেট ও নাইট্রোজেন উভয় উপাদানই থাকায় তা ব্যবহারে ইউরিয়া ও ফসফেট সার প্রয়োগের সুফল পাওয়া যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সারের সুষম ব্যবহার নিশ্চিত করে খাদ্য উৎপাদন বাড়াতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’