ডিএমডিসহ ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবুল বাশারসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সংস্থার জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। অন্য পাঁচ কর্মকর্তা হলেন গিয়াসউদ্দিন আহমেদ, আবু সুফিয়ান, মনির হোসেন, আহমেদ আলী ও এ কে এম বোরহান উদ্দিন।
ঋণ জালিয়াতির ঘটনায় অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক।