ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর সরকার-সমর্থিতদের হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার এক বিবৃতিতে তারা দাবি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ডিএমপি কমিশনার তাদের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন। একজন সরকারি কর্মকর্তার এ ধরনের রাজনৈতিক বক্তব্য অনভিপ্রেত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে।
বিবৃতিতে, সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ছবি এবং দৃশ্যাবলি দেখে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনাস্থলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তব্য অবহেলায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।