ডিএমপিকে গাড়ি দিয়েছে জেনেটিক লিমিটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তার উদ্দেশ্যে আবাসন নির্মাণপ্রতিষ্ঠান জেনেটিক লিমিটেড গত ২০ অক্টোবর উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জেনেটিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল কবিরের কাছ থেকে গাড়িটি গ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠানে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেনেটিক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. হাসান ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।