ডিএমপিতে আট থানার ওসি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে ডিএমপি। এর আগে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ সংক্রান্ত আদেশ দেন।

এর মধ্যে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানায়. ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়।

পুলিশ পরিদর্শক মতলুবর রহমানকে নিউমার্কেট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলমকে গোয়েন্দা (পশ্চিম) বিভাগে, রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে পল্টন থানায়, মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানায় এবং গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক গোলাম রব্বানীকে মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।