ডিএমপিতে আরও আটটি জোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অঞ্চল (জোন) আটটি থেকে বাড়িয়ে ১৬টি করা হয়েছে। গতকাল শনিবার মহানগর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।১৬টি অঞ্চলের দায়িত্বে যেসব সহকারী কমিশনার (এসি) থাকবেন, তাঁরা হলেন: মোহাম্মদপুর জোনে (মোহাম্মদপুর ও আদাবর) আ স ম মাহতাবউদ্দিন, ধানমন্ডিতে (ধানমন্ডি মডেল থানা, নিউমার্কেট ও হাজারীবাগ) মোহাম্মদ আনোয়ার হোসেন, মতিঝিলে (পল্টন মডেল থানা ও মতিঝিল) মো. মারুফ হোসেন সরকার, ডেমরায় (যাত্রাবাড়ী ও ডেমরা) এস এম মুরাদ আলি, পল্লবীতে (পল্লবী ও কাফরুল) মোহাম্মদ সিরাজ আমীন, মিরপুরে (মিরপুর মডেল থানা, দারুস সালাম ও শাহআলী) মো. জসিমউদ্দিন মোল্লা, খিলগাঁওয়ে (খিলগাঁও, রামপুরা ও সবুজবাগ) মোহাম্মদ তারেক বিন রশিদ, উত্তরায় (উত্তরা মডেল ও তুরাগ) আবদুল্লাহ আল মামুন, লালবাগে (চকবাজার মডেল থানা, লালবাগ ও কামরাঙ্গীরচর) মোহাম্মদ সাইফুল ইসলাম, তেজগাঁওয়ে (তেজগাঁও, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল) মো. মিজানুর রহমান, রমনায় (রমনা মডেল থানা, শাহবাগ ও কলাবাগান) মোনালিসা বেগম, কোতোয়ালিতে (কোতোয়ালি ও বংশাল) মো. আমিনুর রহমান, এয়ারপোর্টে (বিমানবন্দর, দক্ষিণখান ও উত্তরখান) এস এ নেওয়াজী, ওয়ারীতে (শ্যামপুর মডেল থানা, সূত্রাপুর, গেন্ডারিয়া ও কদমতলী) মো. রুহুল আমিন। গুলশান (গুলশান ও বাড্ডা) মো. নুরুল আলম ও ক্যান্টনমেন্টে (ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত) মো. আওরঙ্গজেব খান।