প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার উপকমিশনারের পদে রদবদল করা হয়েছে। গত রোববার রাতে এই আদেশ হয়েছে বলে জানিয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ। এর মধ্যে উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফকে মিরপুরে এবং রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেনকে উত্তরায় বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপিতে সদ্য যোগ দেওয়া মফিজ উদ্দিন আহম্মেদকে লালবাগ বিভাগের উপকমিশনার ও আবদুল বাতেনকে রমনা বিভাগের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।