ডিএমপির অভিযানে ৪২৩ মামলা, ১৭টি গাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের যানচলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ডিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ৪২৩টি মামলা করা হয়েছে। গত রোববার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মামলা করা হয়। এ ছাড়া এই বিশেষ অভিযানে ট্রাফিক-সংক্রান্ত গুরুতর অপরাধে ১৭টি গাড়ি আটক করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্য করায় ১৮ জন চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত এবং ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিজ্ঞপ্তি।