ডিএমপির নতুন ফেসবুক পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি লেখা আছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান আজ শনিবার প্রথম আলোকে বলেন, ইন্টারনেট সার্ভারে জটিলতা ও বিভিন্ন সময়ে কারিগরি নানা ত্রুটির কারণে ডিএমপির আগের ফেসবুক পেজটি বর্তমানে অকার্যকর রয়েছে। তাই ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’ নামের এই নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে। যার লিংক হলো-https://www. facebook. com/Dhaka-Metropolitan-Police-DMP-803918629739714/| সবাইকে বর্তমান পেজটি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।