ডিএলআরের নতুন সম্পাদক খুরশীদ আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খুরশীদ আলম খান দেশের শীর্ষ স্থানীয় আইনবিষয়ক মাসিক সাময়িকী ঢাকা ল রিপোর্ট -এর (ডিএলআর) সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। গত ২২ জুলাই সাময়িকীটির সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ ইন্তেকাল করায় পদটি শূন্য হয়। গত ৬৪ বছর ধরে ডিএলআর নিয়মিত ছাপা হচ্ছে। খুরশীদ আলম ১৯৯০ সালে হাইকোর্টে ও ২০০৪ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন। তিনি বার কাউন্সিলের আইন সাময়িকী বিএলডির রিপোর্টার ছিলেন। বিজ্ঞপ্তি।