ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের ফ্ল্যাটের নম্বর ও চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ ৮৫ জন পরিচ্ছন্নতাকর্মীর আবাসনের জন্য নির্মিতব্য ভবনের ফ্ল্যাট বরাদ্দের নম্বর বিতরণ করেছে। পাশাপাশি সাময়িক আবাসনের জন্য প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
রাজধানীর ধলপুরে গতকাল সোমবার এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের ফ্ল্যাট বরাদ্দের এই নম্বর ও চেক দেওয়া হয়। ডিএসসিসির ঝুঁকিপূর্ণ নয়টি ভবনে বসবাসরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে এই কার্যক্রম নিয়েছে ডিএসসিসি।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ফ্ল্যাটের নম্বর বরাদ্দ করা হয়। এ ছাড়া তাঁদের সাময়িক আবাসনের জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরে তাঁদের আরও ১৫ হাজার টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তি