ডিএসসিসির ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলা, তহবিল তছরুপ ও অসদাচরণের অভিযোগে গত সোমবার তিন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন ডিএসসিসির অঞ্চল-৫–এর প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী (পুর) ফরিদুজ্জামান, আতিক উল্যাহ মৃধা ও অঞ্চল-২–এর উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) পারভেজ রানা। গতকাল সোমবার ডিএসসিসির সচিব খান মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে সত্যতা নিশ্চিত করেন।