ডিকাব সভাপতি পান্থ, সা. সম্পাদক মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের পান্থ রহমান ও ইউএনবির এ কে এম মঈনুদ্দিন ২০২১ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পান্থ রহমান, যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন), দপ্তর সম্পাদক আরিফুজ্জামান মামুন (আমাদের সময়) এবং সদস্য আঙ্গুর নাহার মন্টি (নিউজটোয়েন্টিফোর), রাহীদ এজাজ (প্রথম আলো), নূরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), রাশেদ মেহেদী (সমকাল) ও এহসান জুয়েল (সময় টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিকাব নির্বাচনে সহসভাপতি পদে মাহফুজ মিশু (যমুনা টিভি) রবিউল হককে (ডেইলি ইন্ডাস্ট্রি), সাধারণ সম্পাদক পদে এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি) মিজানুর রহমানকে (দৈনিক মানবজমিন) এবং কোষাধ্যক্ষ আতিকুর রহমান (জবাবদিহি) জেসমিন পাঁপড়িকে (জাগোনিউজ) পরাজিত করেন।

ডিকাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন জ্যেষ্ঠ সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও ডিকাবের সাবেক সভাপতি আনিস আলমগীর।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০২০) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর রহমান।