প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইত্তেফাক-এর মাঈনুল আলম ও ভোরের কাগজ-এর আঙ্গুর নাহার বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা দুজনসহ সংগঠনের ১১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া সহসভাপতি পদে বশীর আহমেদ, যুগ্ম সম্পাদক খুররম জামান, কোষাধ্যক্ষ রবিউল হক ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান তালুকদার এবং নির্বাহী সদস্য পদে বদিউল আলম, মাসুদ করিম, জহিরুল আলম, হুমায়ুন কবীর ভূঁইয়া ও শেখ শাহরিয়ার জামান নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।