ডিকাবের নতুন কমিটি, নাহার সভাপতি, পান্থ সা. সম্পাদক
দৈনিক ভোরের কাগজ-এর আঙ্গুর নাহার ও চ্যানেল আইয়ের পান্থ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৬ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি সালাম জুবায়ের (দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক ঝুমুর বারী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ এ কে এম মঈনউদ্দীন (ইউএনবি), দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান (যমুনা টেলিভিশন); সদস্য-ইশরাত জাহান (এটিএন নিউজ), রবিউল হক (দৈনিক মানবকণ্ঠ), মিজানুর রহমান (দৈনিক মানবজমিন), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪.কম) এবং তাসনীম মিশু (দৈনিক বণিক বার্তা)।
এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০১৫) সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বশীর আহমেদ সাধারণ সম্পাদকের এবং রবিউল হক কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা এপির সাবেক ব্যুরোপ্রধান ফরিদ হোসেন। বিজ্ঞপ্তি।