ডিকাবের নতুন সভাপতি ইমরান সম্পাদক বশীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ইমরান আলম ও দৈনিক আমার দেশ-এর বশীর আহমেদ বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচনের পর সংগঠনের ২০১৩ সালের এই কমিটি গঠন করা হয়েছে।বৈশাখী টেলিভিশনের আবদুল মজিদ সহসভাপতি, বাংলানিউজের খুররম জামান যুগ্ম সম্পাদক, ভোরের কাগজ-এর আঙ্গুর নাহার মন্টি কোষাধ্যক্ষ, এটিএন নিউজের ইশরাত জাহান দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন: নিউজ টুডের বদিউল আলম, দৈনিক ইত্তেফাক-এর মাইনুল আলম, দৈনিক সমকাল-এর মাসুদ করিম, প্রথম আলোর রাহীদ এজাজ ও ডেইলি স্টার-এর রেজাউল করিম। বিজ্ঞপ্তি।