ডিকাবের নতুন সভাপতি মাসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক যুগান্তর-এর মাসুদ করিম এবং দৈনিক আমার দেশ পত্রিকার বশীর আহমেদ আগামী বছরের (২০১৫) জন্য বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার ডিকাবের বার্ষিক সাধারণ সভার পর অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ডিকাবের বিদায়ী কমিটির সভাপতি মাঈনুল আলমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।