ডিগবাজি খেয়ে মামার বিরুদ্ধে ভাগনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভায় মহাজোটের প্রার্থী হিসেবে দুজনই নিজেদের দাবি করলেও জামায়াত-বিএনপির সমর্থন নিয়ে মামার বিরুদ্ধে ভোটযুদ্ধ করছেন ভাগনে ইলিয়াছ হোসেন।মামা উপজেলা যুবলীগের সভাপতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল ওয়াহেদ ভাগনে ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি জামায়াতের সমর্থক হিসেবে এত দিন জলঢাকায় পরি-চিত ছিলেন। নির্বাচনের আগে জাতীয় পার্টিতে যোগ দিয়ে মনোনয়ন দাখি-লের পর এবার জামায়াত-বিএন-পির সমর্থন আদায়ে জামা-য়াতে যোগ দিয়েছেন।এ প্রসঙ্গে ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের পরিবারের সদস্য হিসেবে আওয়ামী লীগের সমর্থক ছিলাম। কিন্তু মামা আবদুল ওয়াহেদ আমাকে জামায়াতের সমর্থক বলে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। বাধ্য হয়ে আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।’ জামায়াতে যোগ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি তাঁদের সঙ্গেও আলোচনা করেছি। তাঁরা জলঢাকার উন্নয়নের স্বার্থে তাঁদের প্রার্থী প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন বলেন, ‘আমরা স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়ে এখানে আবদুল ওয়াহেদকে মহাজোটের একক প্রার্থী ঘোষণা করেছি। জামায়াতের সমর্থক ইলিয়াস হোসেন গত ১৪ ডিসেম্বর জাতীয় পার্টিতে যোগ দিয়ে নিজেকে জাপার প্রার্থী হিসেবে দাবি করেন এবং গত ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে জামায়াতের সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে গিয়ে জামায়াত-বিএন-পির সঙ্গে গোপন বৈঠক করে, জামায়াতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির সমর্থন আদায় করেন।জলঢাকা উপজেলা জামা-য়াতের আমির আবদুল গণি প্রথম আলোকে বলেন, ‘২৫ ডিসেম্বর এমপি সাহেবের বাসভবনে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এলাকার উন্নয়নে জামায়াত-বিএনপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে আমরা ইলিয়াস হোসেনকে সমর্থন দিয়েছি।’জলঢাকা পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল গফুর জানান, ইলিয়াস হোসেন গত ১৪ ডিসেম্বর জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন, এখন আবার জামায়াত-বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন। সে কারণে আমরা তাঁকে সমর্থন দিতে পারি না।’