ডিগ্রি কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগ্রি কোর্স চালুর দাবিতে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এক সপ্তাহ ধরে তাঁরা একই দাবিতে স্মারকলিপি পেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় কলেজের চার শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) গিয়ে সমাবেশে মিলিত হয়। এখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার বসু, এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম, নর্মল ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।অধ্যক্ষ মো. নেছার আহমদ বলেন, ‘কলেজটিতে ডিগ্রি কোর্স চালু করা জরুরি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’