ডিগ্রি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আজ রোববার সারা দেশে একযোগে শুরু হবে। শেষ হবে আগামী ৫ মে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় পৌনে পাঁচ লাখ। এর মধ্যে প্রথম বর্ষে এক লাখ ৮৩ হাজার ৫৬৯ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৩৭ হাজার ৫৪৬ জন ও তৃতীয় বর্ষ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫৩ হাজার ৬২২ জন। এ ছাড়া সার্টিফিকেট কোর্সে এক হাজার ১৬২ জন পরীক্ষার্থী রয়েছেন।