ডিগ্রি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা (পুরোনো সিলেবাস অনুযায়ী) আজ রোববার শুরু হচ্ছে। খবর বাসসের।
পরীক্ষা শুরু হবে প্রতিদিন বেলা দুইটা থেকে। মোট ৩ লাখ ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী ১ হাজার ৬৭৮টি কলেজের ৬৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের সম্মান (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) তৃতীয় বর্ষের ৮ মার্চ অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ৯ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য দিনের পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।