ডিগ্রি পরীক্ষা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ২৬ হাজার ২৭৯ জন। সারা দেশে ৬১৫টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীরা সারা দেশের এক হাজার ৪৮৪টি কলেজের শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।