ডিগ্রি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি কোর্সের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে।এই পরীক্ষায় সারা দেশের এক হাজার ৫২২টি কলেজের চার লাখ ৭০ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। মোট ৬৪০টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।