ডিগ্রি (পাস) কোর্সে শূন্য আসনে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম প্রথম আলোকে জানান, যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারেননি বা আবেদন করেও ভর্তি হতে পারেননি, তাঁরা ১১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে।