ডিগ্রি (পাস) পরীক্ষায় পাস ৭১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সোমবার রাত আটটার পর এই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছে। পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান।

এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, গড়ে ৩৬ শতাংশ নম্বর পেলে তৃতীয় বিভাগ ধরা হয়। এর বাইরে যাঁরা ৩৩ থেকে ৩৫ শতাংশ নম্বর পান তাঁদের শুধু পাস দেখানো হয়, কিন্তু কোনো বিভাগ উল্লেখ থাকে না। সার্টিফিকেট কোর্স পরীক্ষায় ২ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৩৬৯ জন।