প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ডিগ্রি (পাস) প্রথম বর্ষের পরীক্ষা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ গতকাল বুধবার প্রথম আলোকে হরতালের মধ্যেই এ পরীক্ষা নেওয়া হবে বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৭৩৩টি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৭৩ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন। ৬৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।