ডিগ্রি ব্যবহারিক পরীক্ষা ১৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো সিলেবাস অনুযায়ী ২০১৪ সালের ডিগ্রি বা স্নাতক (পাস) পর্যায়ের বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৮ মে থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ১৬ জুন পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।