ডিগ্রিতে পাসের হার ৭৪.৭২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল গতকাল সোমবার রাত আটটায় প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় গড় পাসের হার  ৭৪ দশমিক ৭২ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় মোট এক লাখ ৯২ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন এক লাখ ৪৩ হাজার ৭৮৭ জন।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info এবং  www.nuadmission.info) থেকে জানা যাবে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।