ডিগ্রির ফল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে।
গতকাল রোববার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ১ হাজার ৬৮১টি কলেজের মোট পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ রাত আটটার পর পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে নির্ধারিত পদ্ধতিতে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।