ডিঙি নৌকায় বজ্রপাত, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে আজ বুধবার একটি ডিঙি নৌকায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন বিরাট গ্রামের মুছা মিয়া (৫০), অঞ্জিত সূত্রধর (৪৩), ক্রিটিশ সূত্রধর (৩০) ও নেত্রকোনার তাকুয়া গ্রামের প্রাণেশ সূত্রধর (৩০)। সুয়েল রায় (৩১) নামের আরেকজন আহত হয়েছেন।
আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী বলেন, আজ সকাল থেকে বিরাট গ্রামে বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে ওই পাঁচ ব্যক্তি একটি ডিঙি নৌকায় করে বিরাট গ্রামের মধ্যবর্তী পুরাতন কুশিয়ারা নদী পার হচ্ছিলেন। বেলা ১১টার দিকে বজ্রপাত হলে ডিঙি নৌকায় থাকা মুছা মিয়া, অঞ্জিত সূত্রধর, ক্রিটিশ সূত্রধর ও প্রাণেশ সূত্রধর ঘটনাস্থলে মারা যান। সুয়েল রায় আহত হন। তাঁকে উদ্ধার করে আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে নিহত ব্যক্তিদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।