ডিজনিসহ তিন চ্যানেল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি কার্টুন চ্যানেল ডিজনি, ডিজনি এক্সডি ও পোগো বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বৈধ অনুমতি ছাড়াই এত দিন এসব চ্যানেল সম্প্রচার করা হচ্ছিল।গতকাল তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনটি চ্যানেল সম্প্রচারের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি। এটা টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর পরিপন্থী। দ্রুত এসব চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।