ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক নোমান উর রশিদ। আগামী ১২ ডিসেম্বর অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাওয়ার আগে সরকার তাঁকে এই নিয়োগ দিয়েছে।শিক্ষা বিভাগের সর্বোচ্চ এই পদে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেতে বিসিএস শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে প্রতিযোগিতা চলছিল।অধ্যাপক নোমান উর রশিদ ২০০৯ সালের ১২ এপ্রিল মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে যোগ দেন। এরপর তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং ওই বছরের জুন মাসে পূর্ণাঙ্গ দায়িত্ব পান। জানতে চাইলে নোমান উর রশিদ প্রথম আলোকে জানান, তিনি চুক্তিভিত্তিক নিয়োগের চিঠি পেয়েছেন।