ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মামুন খালেদকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬ এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেন। গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। উচ্চপর্যায়ের সামরিক সূত্র জানায়, ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক শেখ মামুন খালেদকে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’-এর উপাচার্য করে পাঠানো হয়েছে। নতুন মহাপরিচালক এর আগেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।