ডিজিএফআইয়ের মহাপরিচালক ও সিজিএসের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মো. মইনুল ইসলাম লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল রোববার সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।সেনা সূত্র জানায়, পদোন্নপতি পাওয়ার পরও এই শীর্ষ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে স্বপদে বহাল থাকবেন। দুটি পদেই মেজর জেনারেল ও লে. জেনারেল পদের কর্মকর্তারা থাকতে পারেন।