ডিজিএফআইয়ের সৈনিক লাইনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সৈনিক লাইনে ৩০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর গতকাল বৃহস্পতিবার এই সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেন। বর্তমান সরকার সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে সব সরকারি ভবনকে সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশনা দিয়েছে। সরকারি এই নির্দেশনা অনুযায়ী ডিজিএফআইয়ের স্থাপিত এ প্রকল্পটি দেশের সরকারি স্থাপনায় এখন পর্যন্ত স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বড়। এ সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া যাবে, কখনো লোডশেডিং হবে না। এই প্যানেলের মাধ্যমে জাতীয় গ্রিডের ২০ থেকে ৩০ কেভিএ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। ডিজিএফআইয়ের সৈনিক লাইনে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ গত ২৫ মে শুরু হয়ে ২০ জুলাই শেষ হয়। এ প্যানেল স্থাপনে খরচ হয়েছে ৮৪ লাখ টাকা, যা দেশে এখন পর্যন্ত স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের খরচের মধ্যে সবচেয়ে কম।