ডিজিএমসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. লিয়াকত আলী খানসহ সমিতির অপর ছয় কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৬ মার্চ উপজেলা বিচারিক হাকিমের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিচার বিভাগীয় তদন্ত শেষে মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্য শুনানির পরে তাঁদের সশরীরে হাজির হওয়ার এই আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আনিছুর রহমান।
মামলায় অপর আসামিরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সমন্বয়কারী মো. হাবিবুর রহমান, বিল প্রস্তুতকারী সবিরাতুল মমতা ছবি, মিটার বিল ক্লার্ক মো. মন্নান মিয়া, মিটার রিডিং ক্লার্ক মো. রফিকুল ইসলাম ও লাইনম্যান মো. মারুফ।
গত ৭ ফেব্রুয়ারি কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ছয়জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।