ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত রোববার সকালে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মাঠে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আরিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক আহসান উল্যাহ প্রমুখ।