ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক রামচন্দ্র দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র আবদুর রব মুন্সী প্রমুখ। এ সময় সচিব শরীয়তপুর প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন।