ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে এ মেলা বসবে। মেলায় তথ্যপ্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল সেন্টারবিষয়ক সেমিনার, ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া ক্লাসরুমবিষয়ক সেমিনার, প্রোগ্রামিং প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ইনোভেশনবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। মেলায় মোট ৪০টি স্টল থাকবে। ইতিমধ্যে ৩৮টি নিবন্ধন করেছে।