ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে গতকাল বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বিকেলে শহরের রাজবাড়ি এলাকার কুমার সমিত রায় জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন বাড়িতে বসে ভর্তির আবেদন, চাকরির আবেদন, পরীক্ষার ফল দেখা এবং যোগাযোগের সুবিধা হয়েছে। মেলায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে।