প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। আর সে জন্য তথ্য জানা ও পাওয়ার পথও সুগম করতে হবে। জনগণ তথ্য জানতে পারলে বাড়বে সচেতনতা। ফলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। ‘সৃজনে থাকুক দেশপ্রেম’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার নগরের অশ্বিনী কুমার হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ডিজিটাল মেলার। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও আইসিটি কর্মকর্তা আসিফ আহম্মেদ জানান, তিন দিনের মেলায় সরকারি ১০টি প্রতিষ্ঠান তাঁদের সেবা নিয়ে উপস্থিত থাকবে। বরিশাল অফিস