প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১-২৩ মার্চ কুমিল্লায় ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০১৫ অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় ওই মেলা হবে। এতে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল বুধবার বিকেল চারটায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানাউল হক উপস্থিত ছিলেন।