ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল উপজেলা প্রশাসন এবং সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু। মেলায় ২৪টি স্টল ছিল।