প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। এ সম্পর্কে জানাতে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিনাত আরা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম উপস্থিত থাকবেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি