ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে শহরের মুক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করা এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে এর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।