ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এ মেলা হচ্ছে। নাটোর জেলা স্কুল প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার উদ্বোধন করেন। মেলায় সরকারি-বেসরকারি ৪২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে।