প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে সার্কিট হাউস মেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেলায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৪টি স্টল অংশ নিচ্ছে।