ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বেলা তিনটার দিকে পাবলিক লাইব্রেরি মাঠে মেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মজিদ। আজ শনিবার ও কাল রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।