ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ ডিজিটাল হলে দুর্নীতি কমবে ৮০ ভাগ। কেননা দুর্নীতি হয় তথ্য আদান-প্রদানের সমস্যার কারণে। ডিজিটাল হলে আর সে সমস্যা থাকবে না। গতকাল শুক্রবার ফরিদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বিকেল চারটার দিকে শহরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ই-সেবা প্রদানকারী সরকারি কার্যালয়গুলো, বেসরকারি ই-সেবা প্রদানকারী ডিজিটাল সেন্টার, শিক্ষা ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে চারটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে। এ চারটি প্যাভিলিয়নে ৫৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।